জিমন্যাসটিক্সে স্বর্ণ জিতলেন চীনের হুয়ান শেনশেন - The News Lion

জিমন্যাসটিক্সে স্বর্ণ জিতলেন চীনের হুয়ান শেনশেন

  


দি নিউজ লায়নঃ  টোকিও অলিম্পিকে মঙ্গলবার জিমন্যাসটিক্সে মেয়েদের সবশেষ ইভেন্টে স্বর্ণ জিতেছেন চীনের হুয়ান শেনশেন। ১৪.৬৩৩ স্কোরে সেরা হয়েছেন তিনি। ব্যালান্স বিমে বাইলসের ঝুলিতে জমা পড়েছে ব্রোঞ্জ (স্কোর ১৪)। আমেরিকান জিমন্যাস্টের চেয়ে দশমিক ২৩৩ স্কোর বেশি নিয়ে রৌপ্য পদক পেয়েছেন শেনশেনের স্বদেশি টাং জিজিং। 


 মেয়েদের জিমন্যাসটিক্সে ৯ বছরে প্রথম চাইনিজ অ্যাথলেট হিসেবে অলিম্পিক গোল্ড মেডেল জিতেছেন গুয়ান। ২০১২ লন্ডন গেমসে সবশেষ সোনালি হাসি হেসেছিলেন চীনের ডেং লিনলিন; সেটাও ব্যালান্স বিম ইভেন্টে। আরিয়াক জিমন্যাসটিক্স সেন্টারে টোকিও অলিম্পিকের একাদশ দিনে দেশের জন্য সম্মান বয়ে আনার পর গুয়ান বলেছেন, ‘আমি খুব খুশি। আমি খুব বেশি আনন্দিত এবং দেশের প্রতিনিধিত্ব করতে পারায় গর্ববোধ করছি।’  


এদিকে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে টোকিওতে পাড়ি জমিয়েছিলেন বাইলস। ২০১৬ রিও অলিম্পিকে চার স্বর্ণ জেতা আমেরিকান অ্যাথলেট এবার দেখলেন মুদ্রার উল্টো পিঠ। সেবার ব্যালান্স বিমে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি, এবারও তা। এর আগে প্রথম ইভেন্টে বাজে পারফপরম্যান্সে ছিটকে পড়েন বাইলস। এরপর মানসিক অসুস্থতার কারণে পরপর চারটি ইভেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। তাতে শুধু একটি ব্রোঞ্জে শেষ হলো বাইলসের অলিম্পিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.